প্রশাসনিক
সভাপতি মহোদয়ের বাণী
আলহাজ্জ্ব এহসান আহমদ চৌধুরী
সভাপতি
আমি মিরপুর দাখিল মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সভপতি পদে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের একজন সদস্য এবং সুযোগ্য উত্তরসুরী। আমার দাদা মরহুম রফিক উদ্দিন চেীধুরী সাহেবের উদ্যেশ্য ছিল এমন শিক্ষা প্রতিষ্ঠান গঠন করা যার মাধ্যমে এলাকাবাসী সাধারণ শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে উন্নত ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। সেই উদ্যেশ্য পূরনকল্পে তিনি অত্র মিরপুর দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। যাহা ১৯২৬ ইংরেজী সনে সরকারি অনুমোদন লাভ করতঃ সাধারণ শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে একটি উন্নত সমাজ গঠনে করে যাচ্ছে। এই মাদ্রসার ছাত্র সৌদি আরবে মদিনা ভার্সিটিতে উন্নত শিক্ষা গ্রহন করতেছে। তাই অত্র এলাকাবাসীর কাছে আকুল আবেদন মিরপুর দাখিল মাদ্রাসার উন্নয়নের জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। আমাদের ছেলে সন্তান যেন এই মাদ্রাসার ভর্তি হয়ে বাংলা, ইংরেজী ও সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় নৈতিক শিক্ষা গ্রহন করে এবং আদর্শবান নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে।
পরিশেষে আল্লাহ পাক আমাদের সবাইকে অত্র মাদ্রাসার উন্নয়ন এবং ভবিষ্যৎ দেশবাসীকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন । আমীন ছুম্মা আমীন।
প্রতিষ্ঠান প্রধানের বাণী
হাফেজ আলা উদ্দিন আহমদ
তত্ত্বাবধায়ক
সমস্ত প্রশংসা পরম করুণাময় আল্লাহ তায়ালার এবং অগনিত সংখ্যক ছালাত ও সালাম মহনবী, বিশ্ব নবী, সর্বশেষ্ঠ ও সর্বশেষ পয়গাম্বর (স.) সান্নিধ্য যার সুমহান আদর্শের আলোকে প্রতিষ্ঠিত হয়েছে ধর্মীয় ঐতিহ্য ধন্য মিরপুর দাখিল মাদ্রাসা নামক প্রতিষ্ঠান। আমি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা পরিচালক, প্রতিষ্ঠাতা পরিবারের আগত এবং অতীত হয়ে যাওয়া মরহুমগণসহ সকল সদস্যগন কে মোবারকবাদ জানাচ্ছি। আবেগ আকুল চিত্ত্বে সহস্র কন্ঠে ধণ্যবাদ জানাচ্ছি অত্র এলাকাার আবাল বৃদ্ধ বণিতা সর্ব সাধারণকে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় ঈমানী চেতনার স্বপ লালিত দ্বিনী প্রতিষ্ঠান মিরপুর দাখিল মাদ্রাসা পরিপূর্ন রূপ পরিগ্রহ করে এলমে ওহীর জ্ঞানের আলো বিতরণ করে যাচ্ছে। সে কারণে অত্র প্রতিষ্ঠান এলাকাবাসীর জন্য বিরাট গৌরব এবং সাফল্যের তাজমহল হিসাবে প্রতীয়মান হচ্ছে। যাহা ইহকাল এবং পরকালিন সাফল্য অর্জনের মুর্ত প্রতীক। তাই আসুন আমরা অত্র প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাই। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আমীন ছুম্মা আমীন।